নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
নিহত চালক আজমত মিয়া কালিহাতী উপজেলার দেউপুর পুর্বপাড়া গ্রামে।
সোমবার (০২ অক্টোবর) দুপুরে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার হাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর আশরাফ জানান, আজমত সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাতিয়া এলাকায় রেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই আজমত মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি নিয়ে যায়।
ওজি
