টাঙ্গাইলে মহাসড়‌কে প্রবাসীর গা‌ড়ি‌তে ডাকা‌তি, ছোড়া গু‌লি‌তে পু‌লি‌শের রেকার হেলপার আহতটাঙ্গাইলে মহাসড়‌কে প্রবাসীর গা‌ড়ি‌তে ডাকা‌তি, ছোড়া গু‌লি‌তে পু‌লি‌শের রেকার হেলপার আহত

মির্জাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপু‌রে মহাসড়‌কে আবারও প্রবাসীর গা‌ড়ি‌তে ডাকা‌তির ঘটনা বাড়‌ছে। এসময় ডাকাতদল এলোপাথা‌রি গু‌লি ছু‌ড়ে পা‌লি‌য়ে যায়। ডাকাত‌দের ছোড়া গু‌লি‌তে হাইও‌য়ে পু‌লি‌শের রেকার হেলপার গুরুত্বর হ‌য়ে‌ছে।

 

শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের উপ‌জেলার কুরনী এলাকায় এই ডাকা‌তির ঘটনা ঘ‌টে। আহত রেকার হেলপার তু‌হিন মিয়াকে (২৮) কুমু‌দিনী হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

 

জানা গে‌ছে, রা‌তে বিমান বন্দর থে‌কে জর্ডান প্রবাসী বিউটি আক্তার প‌রিবার নি‌য়ে বগুড়ার সা‌রিয়াকা‌ন্দি যা‌চ্ছি‌লেন।এসময় মাইক্রোবাস‌টি মহাসড়‌কের কুরনী এলাকায় পৌছা‌লে আরেক‌টি মাইক্রোবাস দি‌য়ে সে‌টি গ‌তি‌রোধ ক‌রে ডাকাতরা। প‌রে প্রবাসী ও তার স্বজন‌দের কাছ থে‌কে সর্বস্ব লু‌টে নেয়। এসময় সড়‌কের উপর দুইটি মাইক্রোবাস দা‌ড়ি‌য়ে থাকতে দে‌খে হাইও‌য়ে পুলিশ সদস‌্যরা এগি‌য়ে যায়। প‌রে পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে এলোপাথা‌রি গু‌লি ছু‌ড়ে। এতে হাইও‌য়ে পু‌লি‌শের রেকার হেলপারের ক‌ব্জি‌তে গু‌লি লাগে। প‌রে ডাকাতরা মাইক্রোবাস রে‌খে পা‌লি‌য়ে যায়।

 

এদি‌কে পরপর মহাসড়‌কে এমন ডাকা‌তির ঘটনায় এতে আতঙ্ক ছ‌ড়ি‌য়ে‌ছে প‌রিবহন চালক‌ ও যাত্রী‌দের ম‌ধ্যে।

 

চালক‌দের অ‌ভি‌যোগ, রা‌তের মহাসড়‌কে পু‌লি‌শের তৎপরতা না থাকা ও তল্লা‌শি চৌ‌কি না বসা‌নোয় ডাকা‌তির ঘটনা ঘট‌ছে।

 

জেলা পু‌লিশ সুপার মিজানুর রহমান ব‌লেন, ঘটনার সময় টহলরত পু‌লিশ সদস‌্যরা এগি‌য়ে যায়। এসময় ডাকাতরা দুই রাউন্ড গু‌লি ছু‌ড়ে। এসময় রেকার হেলপার গু‌লি‌তে আহত হ‌য়ে‌ছে। অপরাধীদের ধর‌তে অ‌ভিযান চল‌ছে।

 

উল্লেখ‌্য, গত বৃহস্প‌তিবার রা‌তে মির্জাপু‌রে মহাসড়‌কে পামও‌য়েল তেলবাহী ট্রাক ডাকা‌তি হয়। এরআগে ২১ মে একই সড়‌কে চলন্ত বাসে ডাকা‌তির ঘটনা ঘ‌টে। এতে বা‌সের যাত্রী‌দের মালামাল লুট ও নারী‌দের শ্লীলতাহা‌ম‌নি করা হয়।

 

প্রটা/অভি