নিজস্ব প্রতি‌বেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে চলন্ত সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিকশায় আগু‌নে পু‌ড়ে ছাই হ‌য়ে‌ছে। স্থানীয়রা প্রাণপন চেষ্টা ক‌রেও আগুন নিভা‌তে পা‌রে‌নি। আগু‌নে নি:স্ব ক‌রে‌ছে সিএনজি চালক দ‌রিদ্র সাইফু‌লের।

 

এদি‌কে আগুন লাগার সা‌থে সা‌থে যাত্রী‌রা নে‌মে যাওয়ায় কোন প্রাণহা‌নি হয়‌নি।

 

সিএনজি চালক সাইফুল মিয়ার বাড়ি গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামে।

 

রবিবার (৮ অক্টোবর) দুপুরে তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর শহর বামনহাটা মোড় এলাকায় সিএনজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এই ঘটনায় খবর পে‌য়ে ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের দমকলবা‌হিনীর আসার আগেই সিএন‌জি পুড়ে ছাই হ‌য়ে যায়।

 

স্থানীয়রা জানান, শহ‌রে বামনহাটা মোড় এলাকায় চলন্ত সিএন‌জি‌তে যাত্রী তু‌লছি‌লেন সাইফুল। এসময় হঠাৎ ক‌রেই সিএন‌জি‌তে আগুন লে‌গে যায়। প‌রে একজন যাত্রী ও চালক নে‌মে যায়। এসময় মুহু‌র্তের ম‌ধ্যে পু‌রো সিএন‌জি‌তে আগুন লে‌গে যায়। প‌রে স্থান‌ীয়রা আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে ব‌্যর্থ হয়। কয়েক‌টি অ‌গ্নি‌নির্বাপক যন্ত্র ব‌্যবহার ক‌রেও আগুন নিয়ন্ত্রণে আসে‌নি।

 

  • সিএনজি চালক সাইফুল মিয়া বলেন, এলেঙ্গা থেকে সিএন‌জি‌তে গ্যাস তুলে নলিন যা‌চ্ছিলাম। এসময় ভুঞাপুর থে‌কে একজন যাত্রী তু‌লে যাওয়ার সময় দে‌খি আগুন ধ‌রে‌ছে। লোকজন দ্রুত আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে পা‌রে‌নি। প‌রে ফায়ার সা‌র্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কর‌লেও ততক্ষ‌ণে পু‌ড়ে ছাই হ‌য়ে‌ছে। দুই বছর আগে কিস্তি করে সিএনজিটি কিনেছিলাম।

 

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মো. আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনা হ‌য়ে‌ছে। সিএন‌জির গ্যাস লিকেজ হয়ে আগুন লাগতে পা‌রে।

 

ও‌জি