ফরমান শেখ: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় জুটমিলের অবসরপ্রাপ্ত কর্মচারী গোলাপ খান (৬৫) মারা গে‌ছেন।

 

তি‌নি উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝ‌নিয়া গ্রা‌মের মৃত রহমান খাঁর ছেলে।

 

রবিবার (৮ অক্টোবর) রা‌তে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের শ্যালক মতিয়ার রহমান জানান, গোলাপ খা গর‌মের কার‌ণে বাড়ির পাশে রেললাইনের উপর ব‌সে‌ছিল। এসময় জামালপুরগামী লোকাল ট্রেনের সা‌থে ধাক্কা লা‌গে ঘটনাস্থ‌লে মারা যান। তিনি খুলনায় একটি জুটমিলে চাকরী করতেন।

 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোসহ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

 

ওজি