কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ঝাড়ু হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয়রা।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে এলেঙ্গা পৌরসভার কুড়িঘরিয়া হায়াতপুর লৌহজং নদীর পারে অবৈধ বালু ব্যবসায়ীদের শাস্তি চেয়ে মানববন্ধন করা হয়।
এদিকে অবৈধভাবে বাল্কহেড দিয়ে বালু উত্তোলণের কারণে কৃষি জমিসহ ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে নদীতে। ফলে ভাঙনের কবলে পড়ে নি:স্ব হয়েছেন অনেকেই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছানোয়ার হোসেন ভূঁইয়া, আমজাদ হোসেন, হযরত আলী, আজিজ মিয়া, আসাদুল, আতোয়ার রহমান ও আব্দুল ছালাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বক্তারা অতি দ্রুত বালু উত্তোলন বন্ধ করে প্রশাসনের নিকট কৃষি জমি উদ্ধারের দাবি জানানো হয়।
ওজি
