নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অসুস্থ্য খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোসহ বিভিন্ন দাবী বিক্ষোভ মিছিল করার সময় পুলিশী বাঁধার মুখে পড়ে জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার শান্তিকুঞ্জ এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এরআগে শহরের ভাসানী হলের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। কিন্তু সেখানে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা বেপারীপাড়া এলাকায় গিয়ে সমাবেত হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন জানান, বিএনপির বিক্ষোভ মিছিলটি বেপারীপাড়া হতে শহরের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা প্রদান করে। আমরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, সংসদ বিলুপ্ত ও একদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করছিলাম। কিন্তু পুলিশ করতে দেয়নি। পরে সংক্ষিপ্ত সমাবেশে করা হয় শান্তিকুঞ্জ এলাকায়।
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
ওজি
