নিজস্ব প্রতি‌বেদক: টাঙ্গাইলে মির্জাপু‌রে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে এসআইদের (নিঃ) ইন-সার্ভিস প্রশিক্ষণ ডিসি কোর্স ২০তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ অ‌ক্টোবর) সকালে টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পিটিসি মাঠে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নজরুল ইসলাম এনডিসি।

 

বিশেষ অতিথি ছিলেন, নারী পুনাকের সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা রোকসানা নুপুর, ডিপুটি কমান্ড্যান্ট আশফাকুল আলম, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ।

 

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নজরুল ইসলাম এনডিসি বলেন, পুলিশ সব সময় সত্যের পথে কাজ করবে। বিভাগীয় ক্যাডেট এসআইদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সহিত অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া ও মাননীয় প্রধানমন্ত্রীর “স্মার্ট বাংলাদেশ” বিনির্মানে পেশাদায়িত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানাই এবং সকলের মঙ্গল কামনা করেন।

 

২০তম ডিসি কোর্সের কুচকাওয়াজ মাধ্যমে ৬২৩ জন বিভাগীয় ক্যাডেট এসআই (নিঃ)গন প্রশিক্ষণ সফলতার সাথে শেষ করে।

 

ও‌জি