বক্তব্য রাখছেন তানভীর হাসান ছোট মনির এমপি

ভূঞাপুর প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপল‌ক্ষে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

 

শ‌নিবার (১৪ অ‌ক্টোবর) দুপু‌রে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে মত‌বি‌নিময়সভা অনু‌ষ্ঠিত হয়।

 

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-‌গোপালপুর) আস‌নের সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নির।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহুরুল ইসলামের সঞ্চালনায় মত‌বিনিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোছা. না‌র্গিস বেগম, উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ফাতিমা বিন‌তে আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপ‌জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তা‌হেরুল ইসলাম তোতা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান ম‌নিরুল ইসলাম বাবু, উপজেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি সরন দত্ত, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি নুরুল ইসলাম তালুকদার মোহন, ফলদা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ভূঞাপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শাহআলম প্রামা‌নিক, অ‌লোয়া ইউপি চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম র‌ফিক, নিকরাইল ইউপির সা‌বেক‌ চেয়ারম‌্যান আব্দুল ম‌তিন সরকার, ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ বিদদ্যালয়ের প্রধান শিক্ষক স‌ন্তোষ কুমার দত্তসহ উপ‌জেলার প্রত্যেক পূজা ম‌ন্দি‌রের সভাপ‌তি সম্পাদকরা উপ‌স্থিত ছি‌লেন।