শান্তি সমাবেশ করা জেলা আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদের টাঙ্গাইলে শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাহার আহমদ ও শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সমাবেশ শেষে প্রতিরোধ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসুচিতে অংশ নেন।

 

এদিক এছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদের নের্তৃত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করা হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

ওজি