নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এসময় র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাদারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল করিম চঞ্চল, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এতে জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের সকল ইউনটের নেতা-কর্মীরা অংশ নেন।
ওজি

