নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য ও অবরোধ প্রতিরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় নাশকতা প্রতিরোধে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

 

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে আশেকপুর বাইপাস এলাকায় যুবলীগের নেতাকর্মীরা সমাবেত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশেকপুর বাইপাস থেকে মহাসড়কের নগর জালফৈ-তারুটিয়া হয়ে পুনরায় বাইপাস এলাকায় এসে শেষ হয়। মিছিলে অবৈধ অবরোধ মানিনা-মানবোনা শ্লোগানে মুখরিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব, শহর আওয়ামী যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমু প্রমুখ।

 

এসময়, জেলা আওয়ামী যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও শহর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ওজি