নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব প‌ড়ে‌ছে। নামাজ প‌ড়ে বাসায় যাওয়ার প‌থে গা‌ছের ডাল ভে‌ঙে ব‌্যবসায়ীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

 

নিহত রাজ্জাক মিয়া (৪০) উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।

 

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন। তিনি উপজেলা পরিষদের গেটের সামনে আসলে গাছের ডাল ভে‌ঙে মাথায় পড়লে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। প‌রে স্থানীয়রা তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা: নাঈম আব্দুল্লাহ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

 

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, আমরা নিহতের পরিবারের পাশে আছি।

 

ওজি