জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা।
মেলায় কৃষি প্রযুক্তি, জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা ও বালাইনাশকের ঝুঁকি হ্রাস, বিভিন্ন ফসলের বীজ ও সার, ফল ও সবজি প্রদর্শন, ডিজিটাল কৃষি সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং ১৭ টি স্টল রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, বৃহস্পতিবারে শুরু হওয়া মেলে চলবে রবিবার পর্যন্ত।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ, নারিকেলের চারাসহ নানা চারা দিচ্ছে। এক সময় দুষ্প্রাপ্য ছিল সার। যা এখন প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আবাদ করতে হবে। এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। তবেই ২০৪১ সালের মধ্যে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।
- আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একটি নির্দিষ্ট বিষয় নয়, পুরো বাংলাদেশকে নিয়ে ভাবেন। এদেশের কৃষকদের নিয়ে ভাবেন। কৃষকদের যত বেশি সমৃদ্ধ করা যাবে তত বেশি দেশ সমৃদ্ধ হবে। কৃষকদের বাদ দিয়ে উন্নত বাংলাদেশ গড়া অসম্ভব।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব- উন- নাহার প্রমুখ।
ওজি
