মুশফিকুর মিল্টন : টাঙ্গাইল-৪ ( কালিহাতী) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রিয় সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এদিকে কালিহাতী আসনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী দলের মনোনয়ন দেয়ায় উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুসহ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইঞ্জিনিয়ার লিয়াকত আলী দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, কালিহাতী উপজেলা জাতীয় পার্টি যে কোন সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। সুষ্ঠু ভোট হলে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন বলে আশা ব্যাক্ত করেন।
আওয়ামীলীগ থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।
ওজি
