মুশফিকুর মিল্টন: জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।

 

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের নি‌য়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

 

আরো পড়ুন-

কালিহাতীতে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন লিয়াকত

 

লিয়াকত আলী বলেন, কালিহাতী উপজেলা জাতীয় পার্টি যে কোন সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। জাতীয় পার্টির ওপর আস্থা রেখে এই নির্বাচনে জনগণ লাঙ্গলকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন এবং সুষ্ঠু ভোট হলে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন বলে আশা ব্যাক্ত করেন।

 

ও‌জি