ধনবাড়ী সংবাদদাতা: টাঙ্গাইলের ধনবাড়ীর কেন্দুয়াতে শাহীন ক্যাডেট স্কুলের শাখা উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (৩ জানুয়ারি) উপজেলার উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজার শাখার উদ্বোধন করেন শাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

 

শাহীন ক্যাডেট স্কুল ধনবাড়ী শাখার সহকারী পরিচালক রোকন উজ্জামান এর সঞ্চালনায় ধনবাড়ী শাখা পরিচালক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দুয়া বাজার শাখা র পরিচালক আব্দুল্লাহ আল-মামুন,  রোকনুউজ্জামান প্রমুখ।  দ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের ২০২৪ শিক্ষাবর্ষের বই ও পুরস্কার বিতরণ করা হয়।

 

শাহীন ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, আধুনিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নবনির্মিত শাহীন স্কুল কেন্দুয়া শাখার ছাত্র-ছাত্রীদেরকে দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন। তিনি এ সময় সর্বোচ্চ নিষ্ঠা ও নিবেদিতপ্রাণ হয়ে এ শিক্ষাঙ্গনকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে রূপান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

 

ওজি