ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর সোনালী ব্যাংক শাখায় সঞ্চয়ী হিসাব নম্বর থেকে কেটে নেয়া টাকা ফেরত পেয়ে খুশি গ্রাহকরা।

 

এরআগে মঙ্গলবার সিস্টেমের কারিগরি ক্রটির জন্য অসংখ্য গ্রাহকের সঞ্চয়ী হিসাবে জমাকৃত টাকা স্বয়ংক্রিয় ভাবে ঋনের সাথে সমন্বয় হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে ব্যাংকের গ্রাহকদের একাউন্ট থেকে টাকা গায়েব হওয়া নিয়ে স্থানীয় অনলাইন নিউজপোর্টাল প্রতিদিনের টাঙ্গাইল২৪.কমে সচিত্র সংবাদ প্রচার হওয়ার পর নজড়ে আসে ব্যাংক কর্তৃপক্ষের। পরে রাতের মধ্যেই সিস্টেমের কারিগরি ক্রটি সমাধান করে গ্রাহকের টাকা ফেরত দেয়া হয়।

 

আরো পড়ুন- ভূঞাপুরে সোনালী ব্যাংক শাখার গ্রাহকদের একাউন্টের টাকা গায়েব!

 

এদিকে হারানো টাকা ফেরত পেয়ে আনন্দিত সোনালী ব্যাংকের গ্রাহকরা। এর আগে গতকাল সোনালী ব্যাংকের কয়েকটি শাখা থেকে গ্রাহকদের সেলারী ঋণের বিপরীতে সঞ্চয়ী হিসাব থেকে টাকা কেটে নেয়ায় বেতনের ঋনী গ্রাহকদের আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহকরা।

 

টাকা ফেরত পাওয়া গ্রাহকরা জানান, হঠাৎ করে একাউন্ট থেকে টাকা কেটে নেয়ায় আতঙ্কিত হয়ে পড়ি। পরে মঙ্গলবার (২ জানুয়ারি) রাতেই মোবাইলে টাকা ফেরতের ক্ষুদেবার্তা (এসএমএস) পাওয়া যায়। এরপর বুধবার সকালে ব্যাংকে গিয়ে একাউন্ট দেখে নিশ্চিত হয়েছে সবাই।

 

ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার খন্দকার রাইসুল আমীন বলেন, কারিগরি ক্রটির জন্য সমস্যার সৃষ্টি হয়েছিল। অল্প সময়েই তা সমাধান করা হয়েছে। সোনালী ব্যাংক গ্রাহকদের সকল বিষযে নিষ্ঠাবান ও শ্রদ্ধাশীল।

 

ওজি