নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ১০টি কেন্দ্র পরিদর্শন করবেন ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার ধর্মেন্দ্র শর্মা ও তার টিমের সদস্যরা।
শনিবার (৬ জানুয়ারি) ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার ধর্মেন্দ্র শর্মার সফরসূচী নোটিশ স্ব স্ব কর্তৃপক্ষকে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে বুধবার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ মো. ফয়সাল মোস্তফা আল আমিনের স্বাক্ষরিত ভারতের পর্যবেক্ষক প্রতিনিধিদলের দলনেতা টাঙ্গাইল-২ আসনে নির্বাচন পর্যবেক্ষন করবে মর্মে চিঠি ইস্যু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শ দেয়া হয়।
রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনের দিন গোপালপুর-ভূঞাপুর নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসনের ১০টি কেন্দ্র পরিদর্শন করবে ভারতের পর্যবেক্ষন দল। এতে সকালের দিকে ভূঞাপুর উপজেলার ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর দুপুরে দিকে ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার ধর্মেন্দ্র শর্মা গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর পৌরসভার সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারানী বালিকা উচ্চ বিদ্যালয় এবং নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে টাঙ্গাইল সার্কিস হাউস হয়ে বেলা ৩টায় তিনি ঢাকায় রওনা হবেন।
ওজি
