নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে দুইজন এবং ঘাটাইলে একজন নিহত হয়েছে। নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন এবং ঘাটাইলে মোটরসাইকেল ও মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছে।

 

রবিবার (১৪ জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর উপর এই ঘটনা ঘটে। এছাড়া ঘাটাইলের ধলাপাড়ার ঘাটপার এলাকায় ঘটনা ঘটেছে।

 

নাগরপুরে নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে। নিহত দুইজন মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া  ঘাটাইলে আব্দুল বাছেদ (৭০) নামে এক বৃদ্দ যাত্রী নিহত হয়েছেন। ঘাটাইল-সাঘরদিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘ‌টে।  নিহত আব্দুল বাছেদ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।

 

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘনকুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে।

 

তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়াশেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

এদিকে জেলার ঘাটাইলে ধলাপাড়া ঘাটপাড় মোটরসাইকেল ও মাহিন্দ্রা সাথে সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছে। এঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি।

 

ওজি