ভূঞাপুর প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন এন্ড্রু কিশোরের শিষ্য টাঙ্গাইলের ভূঞাপুরের রবি কিশোর।
তার প্রকৃত নাম রবিউল ইসলাম। প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের গান গেয়ে এলাকায় তিনি ইতোমধ্যে দারুন জনপ্রিয়তা অর্জন করেছেন। এন্ড্রু কিশোর ভূঞাপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে নিজের কণ্ঠের সঙ্গে মিল থাকায় তিনি রবিউলের নাম দেন রবি কিশোর। সেখান থেকেই সে পরিচিত পায় রবি কিশোর হিসেবে।
গত ৬ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের অডিশনে চুড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সংগীত শিল্পী হিসেবে রবি কিশোরকে তালিকাভুক্ত করা হয়।
রবি কিশোর জানান, বিটিভিতে আবেদন করার পর গত ৬ জানুয়ারি সকাল ৯ টায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিতব্য আধুনিক গানের অডিশনে তাকে আমন্ত্রণ জানানো হয়। পরে কয়েক দফা অডিশন দেওয়ার পর তাকে তালিকাভুক্ত সংগীত শিল্পী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ। বিটিভি কর্তৃপক্ষ অডিশনের মাধ্যমে সংগীত শিল্পী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ভক্ত ও সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ওজি
