নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল দুই উপজেলায় ৪ শতাধিক শীতার্ত ও গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মৃতি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে দুই উপজেলার বিভিন্ন ওয়ার্ডে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞার ভাই আব্দুল খালেক মিঞা, হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান শাহজাহান খান রবিন, ইউপি সদস্য আলতাব হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

