ছবি: প্রতিদিনের টাঙ্গাইল।

সাইফুল ইসলাম, গোপালপুর থেকে: টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম শীতার্তদের মাঝে ২ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন তিনি।

 

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, আমি সব-সময় খেটে খাওয়া মানুষের সেবায় নিয়োজিত আছি ও আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি যেন নিজ হাতে ২০১ গম্বুজ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করে রেখে যেতে পারি।