ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর কলেজ শিক্ষক (বাকশিষ) সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে শহীদ জিয়া মহিলা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় ও শমসের ফকির ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল অদুদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মির্জা মহিউদ্দিন।
এতে উপস্থিত ছিলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শওকত আলম, শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সা’দত বিপলু, শমসের ফকির ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, সিহাব উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসলাম পারভেজ, ইবরাহীম সরকারি কলেজের সাবেক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা।
ওজি
