সৌদির সাথে মিল রেখে
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ৪০ পরিবার ঈদ উদযাপন করছে। যদিও তার পার্শ্ববর্তি গ্রামের মুসুল্লিরা বৃহস্পতিবার ঈদ পালন করবে।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার স্থানীয় একটি মসজিদের মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন। এরআগে ওই পরিবারগুলো সৌদির সাথে মিল রেখে রোজা রেখেছিলেন।
স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। বুধবার সকাল ৮ টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন ওই গ্রামের প্রায় ৪০টি পরিবারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসুল্লিরা। ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একইদিনে ঈদ উদযাপন করতে পেরে শশীনাড়া গ্রামের ওই পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন। তবে ওই গ্রামের বাকি মুসুল্লিরা বৃহস্প্রতিবার ঈদ উদযাপন করবে।
হাফেজ এরশাদ হোসেন জানান, প্রতিবছরই সৌদির সাথে মিল রেখে রোজা এবং ঈদ উদযাপন করে এই গ্রামের ৪০টি পরিবার। এদের সাথে অন্যান্য জায়গা থেকে আসা অনেক মুসুল্লিরাও ঈদের নামাজে সরিক হোন।
ওজি
