নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভাসহ শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে ককটেল বি‌ষ্ফোরণে ঘটনা ঘটেছে। এতে মানুষজনের ম‌ধ্যে আতংঙ্ক বিরাজ করছে।

 

বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ৪৫ মি‌নি‌টের দি‌কে টাঙ্গাইল পৌরসভার সাম‌নে, পৌর উদ্যান, ছয়আনী পুকুর পাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানা পাড়া এলাকায় বিকট শ‌ব্দ হ‌য়ে কক‌টেলগু‌লো বি‌ষ্ফোরিত হয়। এতে জনম‌নে আত‌ঙ্কের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

 

ঘটনার পর পু‌লি‌শের মোটরসাইকেলের মোবাইল টিম শহ‌রের বি‌ভিন্ন পয়েন্টে টহল দেয়। এছাড়া শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে চেক‌পোস্ট ব‌সি‌য়ে তল্লাশী ক‌রে।

 

এদি‌কে বৃহস্পতিবার সকা‌লে টাঙ্গাইল শহ‌রে জেলা আওয়াম‌ী লী‌গের দুইগ্রু‌পের পক্ষ থে‌কে আলাদা আলাদাভা‌বে সমাবেশের ডাক দেয়া হ‌য়ে‌ছে। জেলা আওয়ামী লী‌গের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্প‌তিবার সকালে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া গোলাম কিবরিয়া বড় মনির‌কে গ্রেপ্তার ও বিচারের দাবী‌তে সমা‌বে‌শের ডাক দেয়। অপর‌দি‌কে একই সম‌য়ে আওয়ামীলী‌গের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়াম‌ীলীগ নেতা ফারুক হত‌্যা মামলার আসামী‌দের বিচার দাবী‌তে সমাবেশের ডাক দেয়।

 

শহ‌রের বা‌সিন্দারা জানান, রা‌তে শহ‌রে বিকট শ‌ব্দে বি‌ষ্ফোরক বি‌ষ্ফো‌রিত হওয়ায় আতঙ্কের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। মোটরসাইকেল‌যো‌গে দুষ্কৃ‌তিকারীরা শহ‌রের বি‌ভিন্নস্থ‌া‌নে কক‌টেল ফা‌টি‌য়ে‌ আতংঙ্ক সৃ‌ষ্টি ক‌রে‌ছে। আওয়ামীলী‌গের দুইগ্রু‌পের সমা‌বেশের কার‌ণে হয়ত এমন‌টি হ‌তে পা‌রে।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লোকমান হো‌সেন ব‌লেন, রা‌তে কে বা কারা এসব ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পৌরসভার সাম‌নে থে‌কে কক‌টেল সদৃশ‌্য দুইটি বি‌ষ্ফোরক পাওয়া গে‌ছে। তদন্ত করা হ‌চ্ছে। শহ‌রে পু‌লি‌শি তৎপরতা বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে।

 

ওজি/প্রটা