ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈশাখী মেলায় শত শত দর্শানার্থীদের পদচারণায় মুখর স্কুল মাঠ প্রাঙ্গণ। প্রথম দিনের চেয়ে দ্বিতীয়দিন মেলায় হাজারও মানুষের ঢল নেমেছিল। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন পন্যের দোকান ও স্টল গড়ে উঠেছে। এছাড়া মেলায় চরকি, নাগরদোলা ও নৌকাসহ শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আইটেম রয়েছে।

 

 

এছাড়া শুক্রবার বিকেলে বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও নাটক মঞ্চায়িত হয়েছে। বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ ছিল তৌফিক আহমেদের রচনা, মাহবুবুর রহমান স্বপনের নির্দেশনা ও উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় নাটক “পথের মানুষ”। মঞ্চায়িত নাটক দেখে মুগ্ধ হয়েছেন মেলায় আগত দর্শানার্থীরা।

 

শুক্রবার রাতে মঞ্চায়িত “পথের মানুষ” নাটকে অভিনয় করার চিত্র- ছবি প্রতিদিনেরটাঙ্গাইল২৪.কম

 

মেলায় শেষদিনে যা অনুষ্ঠিত হবে-

বিকেল ৩টায় বাংলা হাতে লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা। বিকেল ৪টা ১০ মিনিটে জলসা ভূঞাপুরের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপর স্বরবৃত্ত আবৃত্তি সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ৫টা ৪৫মিনিটে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। রাত ৮টা ৩০ মিনিটে জলিল আকন্দের রচনা ও নির্দেশনা এবং ভূঞাপুর থিয়েটারের পরিবেশনায় নাটক “সীমানা” মঞ্চায়িত হবে।

 

 

রাতে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এতে উপস্থিত থাকবেন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মহীউদ্দিন, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল করিম।

 

বৈশাখী মেলার আলোচনাসভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি নার্গিস বেগম

 

এতে আলোচক থাকবেন, হাসান আলী সরকার, লুৎফর রহমান, আব্দুল করিম খান, কায়ছার হোসেন খান ও সৈয়দ মেহেদী হাসান।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হাসান ছরোয়ার তালুকদার লাভলু বলেন, বৈশাখী মেলায় হাজারো মানুষজনের ঢল নামে বিকেল হলেই। মেলায় বিভিন্ন রকমের পন্য ও বিনোদনের জন্য চরকি, নাগরদোলা, নৌকাসহ শিশুদের জন্য বিনোদনের অনেক রাইডস রয়েছে। প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মেলা চলছে। আজকে শেষ দিনে মানুষের সমাগম আরো বাড়বে। দীর্ঘদিন পর মানুষজন এমন আয়োজনে খুশি।

 

ওজি/প্রটা