গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ফেরদৌস আলম ঠান্ডু (৫০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোনতাজ মাস্টারের বড় ছেলে।

 

রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বেলুয়া গ্রামের এই ঘটনা ঘটে।

 

গোপালপুরে ম‌হিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর হিট‌স্ট্রো‌কে মৃত্যু; নিবার্চন স্থগিত

 

স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম জানান, নিহত ঠান্ডু বেলুয়া বাজারে চা দোকানে চা বানিয়ে বিক্রি করছিল। চা বিক্রির সময় বাজার থেকে দুধ কিনে বাড়ীতে যায়। তীব্র্র তাপদাহে বাড়ীতে গিয়েই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গিয়ে মারা যায়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

ওজি/প্রটা