ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রচন্ড তাপদাহে ক্লাশ শেষে অফিস কক্ষে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন একজন মাদরাসার শিক্ষক। জহিরুল ইসলাম নামের ওই শিক্ষক উপজেলার রাউৎবাড়ী দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত।

 

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে রাউৎবাড়ী মাদরাসায় ক্লাশ নেয়ার পর অফিস রুমে যাওয়ার পর তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে ক্লাশের অন্যান্য শিক্ষকরা তাৎক্ষনিক মাথায় পানি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করেন।

 

ভূঞাপুরে ভ্যান চালক ও হতদরিদ্রদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

 

রাউৎবাড়ী মাদরাসার সুপার মাওলানা মো. আফছার আলী বলেন, ক্লাস শেষে অফিসরুমে আসেন জহিরুল ইসলাম। পরে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এতে তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরে মাথায় পানি ঢাললে ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে আসে। তিনি বর্তমানে সুস্থ আছেন। তীব্র তাপদাহ ও গরমে তার এই অবস্থা হয়েছিল।

 

ওজি/প্রটা