ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: তীব্র দাবদাহে যমুনার দুর্গম চরাঞ্চলের টাঙ্গাইলের ভূঞাপুরে হিট স্ট্রোকে রহম আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নাটু শেখের ছেলে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে তার নিজ বাড়ীতে তিনি মারা যায়। বুধবার (০১ মে) সকাল ৯ টায় গোপিনাথপুর ঈদগাঁ মাঠে তার জানাজা শেষে গাবসারা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গাবসারা ইউপি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, প্রচন্ড গরমের কারণে বাড়ির পাশে হাঁটাহাটি করছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে এসে মাথায় পানি দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ওজি/প্রটা
