ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ভোলা (৬৮) আর নেই।
বুধবার (১ মে) সকাল ৮ টায় ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা নামাজ ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
পরে তাকে গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দলীয় নেতা-কর্মী, শিক্ষক , সাংবাদিক ও সর্বস্তরের মুসুল্লি তার জানাজা নামাজে অংশ গ্রহণ করে।
ওজি/প্রটা
