কামরান পারভেজ ইভান, ভূঞাপুর:  ভূঞাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দের উদ্যোগে মাধ্যমিক শিক্ষক সমিতির নিজ কার্যালয়ে উপজেলার ফলদা শরিফুননেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্তের শুভ জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

 

বুধবার (১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে সাংবাদিক ও শিক্ষক‌কে স‌ন্তোষ কুমার দ‌ত্তের ৫৪তম শুভ জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে চর নিকলা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোস্তাফিজুর রহমান লুৎফর এর সভাপতিত্বে ও ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক কামরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্তের শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে বক্তব্য প্রদান করেন, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক খায়রুল ইসলাম, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জহুরুল ইসলাম, মোবারক মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আসাদুল ইসলাম আসাদ, গাবসারা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল কালাম আজাদ, হাজী ইসমাইল খা বেসরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার খান, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, টেপিবাড়ি বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক আসাদুজ্জামান দুলাল, ফলদা শরিফুননেছা উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক নুরুল আলম, তালুদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক শফিকুর রহমান শফিক, সহকারি শিক্ষক আব্দুস ছাত্তার, গাবসারা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক ইব্রাহিম খলিল, সুশাসনের জন্য নাগরিক সুজন এর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি অভিজিত্ ঘোষ, ইবরাহীম খাঁ‘র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকগণ প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্তকে উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

 

সন্তোষ কুমার দত্ত জন‌প্রিয় লোকাল নিউজ পোর্টাল প্রতি‌দি‌নেরটাঙ্গাইল২৪.ক‌মের সম্পাদক হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন। এর পাশাপা‌শি কর্মজীবনে শিক্ষক, সুশাসনের জন্য নাগরিক সুজন এর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদ, দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধিসহ সমাজের বহু ধর্মীয়, শিক্ষামূলক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত।

 

ও‌জি/প্রটা