নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও রোগীদের চিকিৎসা সেবা দেয়ার অপরাধে এক ঔষধ বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।  এসময় ওই ভুয়া চিকিৎসককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১৫ মে) দুপুরের টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের  সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। এসময় ওই বাজারের মেসার্স লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী বজলুর রশিদকে জরিমানা করেন।

 

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, ওই ফার্মেসীর মালিক মো. বজলুর রশিদ ডাক্তার না হয়েও ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল ও ফার্মেসীর ড্রাগ লাইসেন্সের হালনাগাদ না থাকা এবং মূল্য বিহীন ঔষধ (ফিজিশিয়ান স্যাম্পল) সংরক্ষণ করে রাখার দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভবিষ্যতে সে আর কোনো রোগীকে সেবা দিবেন না জানিয়ে মুচলেকা দেন। এছাড়া অভিযানে সকল ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করা, মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ঔষধ, কসমেটিকস বিক্রয় না করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে।

 

ওজি/প্রটা