ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুল শেষে ডেকে নিয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় ধর্ষক সুলতানসহ দুই বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (৩ মে) উপজেলার গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে শিক্ষক আলম নামের এক শিক্ষকের কোচিং সেন্টার ঘরে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। আটককৃতরা হল, উপজেলার গোবিন্দাসী গ্রামের আব্দুর রশিদের ছেলে ধর্ষক সুলতান মিয়া (২৪) সহযোগী চর অলোয়া আমতলা এলাকার হাছেন শেখের ছেলে নূরুন নবী (২২)।
শিক্ষার্থীর মা জানায়, স্কুল ছুটি শেষে মেয়েকে ডেকে নিয়ে যায় দুইজন। বিদ্যালয়ের পিছনে একটি কোচিং সেন্টারে নিয়ে রাত পর্যন্ত তার সাথে খারাপ কাজ করে সুলতান। এসময় নুরুন নবী নামের একজন পাহাড়া দেয় বলে মেয়ে জানিয়েছে। মেয়েকে ডেকে নিয়েই নেশা জাতীয় কিছু সেবন করায় তারা। পরে মেয়েকে নিয়ে তারা রাউৎবাড়ী এলাকায় আসলে স্থানীয়রা আটকায়। এসময় মেয়েকে রেখে ওই দুইজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েকে বাড়িতে পৌছে দেয়।
গোবিন্দাসী বাজার বনিক সমিতির সদস্য ও মেয়ের চাচা জহুরুল ইসলাম জানান, গোবিন্দাসী সরকারি প্রাইমারীর পিছনে একটি নির্জন জায়গায় কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয় মেয়েকে। ভয় দেখিয়ে সুলতান ওই মেয়ের সাথে খারাপ কাজ করে। নুরুন নবী নামের একজন দাড়িয়েছিল।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোসহ মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
ওজি/প্রটা
