মরদেহ প্রতীকি ছবি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ও দেলদুয়ার উপজেলার পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালিহাতীতে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ একই দিন দুপুরে দেলদুয়ারে ধলেশ^রী নদী থেকে ভাসমান শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

জানা যায়, জেলার কালিহাতীর বর্গা গ্রামে মঙ্গলবার দুপুরে মারুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর স্বামীর বাড়ির ঘরের রোয়া থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূর আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মৃত গৃহবধূ মারুফা আক্তার পারখি ইউনিয়নের বর্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখিপুর উপজেলার চারবাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

 

কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ জানান, আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

এদিকে জেলার দেলদুয়ার উপজেলার ধলেশ^রী নদী থেকে আসাদুল (১২) নামের শিশুর মরদেহ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার এলাসিন ইউনিয়নে ধলেশ্বরী নদী থেকে ভাসমাস অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আসাদুল নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে।

 

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদ্যুত সরকার জানান, স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুশিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, রবিবার ৯ জুন দুপুরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়েছিল।

 

ওজি/প্রটা