নিজস্ব প্রতিবেদক: ধীরগতি ও যানজট কাটিয়ে স্বাভাবিক হয়েছে টাঙ্গাইলের মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব ১৩ কিলোমিটার অংশে। ফলে স্বাভাবিক সময়ের মতই পরিবহন চলাচল করছে। ফলে ৯ঘন্টা পর যানজট ও ধীরগতি নিরসন হয়।
এরআগে মঙ্গলবার ভোররাত হতে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এতে সড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়ক জুড়ে পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়েছিল। এতে চরম বিপাকে পড়েছিল যাত্রী ও চালকরা।
তবে পুলিশের দাবী, গরু ও বালুবাহী ট্রাকের কারণে গভীররাতে সেতুপূর্বপাড়ে ধীরগতির সৃষ্টি হয়। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় সেটি আসতে আসতে বেশ কয়েক কিলোমিটার এলাকায় বিস্তৃতি ঘটে।
বুধবার (১২ জুন) দুপুরে মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত মহাসড়কে পরিবহনের কোন ধীরগতি বা যানজট দেখা যায়নি। তবে স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে পরিবহন বেশি চলাচল করছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, গভীররাতে সেতুপূর্ব এলাকায় গরুবাহী, বালুবাহী ট্রাক এবং মহাসড়কের উন্নয়নের কারণে পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়। ফলে মহাসড়কে পরিবহনের সংখ্যা বাড়ার কারণে রাতের যানজটটি আসতে আসতে কয়েক কিলোমিটারে রুপ নেয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ওজি/প্রটা
