ঘাটাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়।

 

ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান সেনাবাহিনীর প্রধানকে স্বাগত জানান।

 

দরবারে সেনা প্রধান তার বক্তব্যে, বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করায় সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

 

ওজি/প্রটা