ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের ভুঞ‌াপু‌রে কি‌শোর গ‌্যাং‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহ‌ণের দাবী‌তে প্রতিবাদসভা ও বি‌ক্ষোভ মিছিল ক‌রে‌ছে গ্রামবাসী। এছাড়াও প্রতিকার চে‌য়ে জেলা প্রশাসক বরাবর স্মারক‌লি‌পি দেয়া হ‌য়ে‌ছে।

 

বুধবার (১২ জুন) সন্ধ‌্যায় ভুঞাপুর পৌরসভার ঘাটা‌ন্দি গ্রা‌মের লোকজন বি‌ক্ষোভ মি‌ছিল বের করে। এরআগে উপ‌জেলা সাব‌রে‌জি‌স্ট্রার কার্যাল‌য়ের সাম‌নে প্রতিবাদসভা করা হয়।

 

বি‌ক্ষোভ মি‌ছিল শে‌ষে বক্তারা জানান, উপ‌জেলায় কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং বে‌ড়ে‌ছে। দীর্ঘদিন ধরে চিহ্নিত কয়েকটি কিশোর গ্যাংয়ের অত্যাচরে অতিষ্ট মানুষজন। মাদক সেবন, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, হামলা ঘটনা ঘট‌ছে। এতে হুমকির মুখে পড়েছে ব্যবসায়িক ও সামাজিক নিরাপত্তা। এসময় জননিরাপত্তা এই ইস্যুতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ কর‌তে জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছে।

 

বি‌ক্ষোভ মি‌ছি‌লে উপ‌স্থিত ছি‌লেন, ভূঞাপুর পৌরসভার কাউন্সিলর খন্দকার জা‌হিদ হাসান, জেলা প‌রিষদ সদস‌্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, সা‌বেক সদস‌্য আজাহারুল ইসলাম আজহার, উপ‌জেলা আওয়াম‌ী লী‌গের নেতা মিনহাজ উদ্দিন প্রমুখ।

 

এদি‌কে হামলার ঘটনায় দোষী‌দের কি‌শোর গ‌্যাং‌দের নাম উল্লেখ ক‌রে থানায় অ‌ভি‌যে‌াগ দা‌য়ের ক‌রে ভুক্ত‌ভোগীর প‌রিবার।

 

হামলার শিকার জাহাঙ্গী‌রের ভাই মুহাইমিনুল ইসলাম মন্টু জানান, এই ঘটনায় থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দেয়া হ‌য়ে‌ছে। থানায় ও‌সি না থাকায় সে‌টি লি‌পিবদ্ধ হয়‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

 

উল্লেখ‌্য, গত মঙ্গলবার দুপুরে পৌরসভার ঘাটা‌ন্দি গ্রা‌মের প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদারের উপর দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা চালায় কি‌শোর গ‌্যাং‌য়ের সদস‌্যরা। এসময় হামলাকারীরা প্রবাসীর কা‌ছে থাকা টাকা ছি‌নি‌য়ে নেয়ার চেষ্টা ক‌রে। ভুঞ‌াপুর সরকারি পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের পুকুরপা‌ড়ে এই ঘটনা ঘটে‌ছিল।

 

ও‌জি/প্রটা