ঘাটাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ‌্যান ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছে। এতে আহত হ‌য়ে‌ছে আরো একজন।

 

বৃহস্প‌তিবার (১৩ জুন) সকালে টাঙ্গাইল-ময়মন‌সিংহ সড়‌কের উপ‌জেলার কদমতলী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

 

নিহতরা হ‌লেন, কাশতলা গ্রামের আব্দুস ছালামের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (৪৮), এবং গারট্ট গ্রামের মো. জাকির হোসেনর ছেলে মো. আলমগীর হোসেন বাদশা (৪৫)। জুয়েল গোপালপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তারা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিল।

 

ঘাটাইল থানার উপপ‌রিদর্শক (এসআই) বেলাল হো‌সেন জানান, মোটরসাইকে‌লে তিনজন আরোহী ছিল। কদমতলী এলাকায় এক‌টি কাভার্ডভ‌্যানের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ বা‌ঁধে। এতে ঘটনাস্থ‌লে একজন মারা যায়। এছাড়া আরেকজন‌কে কা‌লিহাতী হাসপাতা‌লে নেয়ার পর মারা যায়। আইনী প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

 

ওজি/প্রটা