নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনের ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে মালামালসহ গাড়ি সরিয়ে নেয়ার পর পরিবহনগুলো ধীরগতিতে চলাচল করছে। তবে চারলেনের মহাসড়কের ঢাকামুখি লেন চালু ছিল।
শুক্রবার (১৪ জুন) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় মালবাহী একটি ট্রাক উল্টে যায়। এতে বন্ধ হয়েছে মহাসড়কে পরিবহন চলাচল। ফলে মহাসড়কের পুংলী হতে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মালামালসহ ট্রাকটি সরিয়ে নেয়া হয়। দূর্ঘটনার কারণে সার্ভিস লেন দিয়ে পরিবহন পরিবহন চলাচল করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে সড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় পরিবহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে সাভির্স লেন চালু ছিল। ক্ষতিগ্রস্থ ট্রাকটি সরিয়ে নেয়ার পর দ্রুত গতিতে পরিবহন চলাচল করছে।
ওজি/প্রটা
