কা‌লিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছে। এঘটনায় আহত হ‌য়ে‌ছে ৪জন। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তাৎক্ষ‌নিকভা‌বে হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

 

বৃহস্প‌তিবার (১৩ জুন) দিবাগত রাত আড়াইটার দি‌কে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে এই ঘটনা ঘ‌টে।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, দুইটি প্রাইভেটকার ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। এসময় বাগু‌টিয়া এলাকায় পৌছানোর পর সাম‌নের এক‌টি প্রাইভেটকা‌রের সা‌থে টাঙ্গাইলগামী ট্রা‌কের হালকা বে‌ঁধে প্রাইভেটকার‌টি খা‌দে প‌ড়ে যায। প‌রে পিছ‌নে থাকা আরেক‌টি প্রাইভেটকা‌রের সা‌থে ওই ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দুইজন মারা যায়। এতে আহত হ‌য়ে‌ছে ৪জন। হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

 

ও‌জি/প্রটা