গোপালপুরে ঘুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে মাদরাসায় বৃক্ষরোপণ

তৌহিদুল ইসলাম তন্ময়: টাঙ্গাইলের ভূঞাপুরে “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি” স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন ঘুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে।

 

রবিবার (৭ জুলাই) দুপুরে গোপালপুর উপজেলার গোলপেঁচা এলাকার দারুল জান্নাত মুহিউস্সুন্নাহ মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়।

 

ঘুড়ি ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল রহমান সুলভ বলেন, বৃক্ষরোপণ প্রচারাভিযান হলো বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টিমূলক একটি সমন্বিত উদ্যোগ। মানুষের মধ্যে বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। যাতে তারা ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়। ঘুড়ি ফাউন্ডেশনের একঝাঁক তরুণ দল এ বৃক্ষরোপণ কর্মসূচী সুন্দর ভাবে সম্পূর্ণ করেন। আগামী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০০ গাছ লাগনোর হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, দারুল জান্নাত মুহিউস্সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা রমজান আলী মাতব্বর ও হাজী মোহাম্মদ হানিফ দেওয়ান, প্রতিষ্ঠানের মুহতারিম মাওলানা রুহুল আমীন, ঘুড়ি ফাউন্ডেশনের অর্থ-সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক গৌতম কুমার দাস, সহ- প্রচার সম্পাদক নাদিমুল হাসান, তথ্য-সম্পাদক আবির হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক রিফাত সরকার, দপ্তর-সম্পাদক আলামিন সরকার, সদস্য আফিফুজ্জামান আদিব, আসমাউল হাসান, রাকিব প্রমুখ।

 

ওজি/প্রটা