নিজস্ব প্রতি‌বেদক : টাঙ্গাইলের ভূঞাপুরের অর্জুনা ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (৭ জুলাই বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে অর্জুনা ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত মানবিক সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ ( গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

 

এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নারগিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল  আলম দিদার প্রমুখ।

 

মাননীয় প্রধানমন্ত্রীর বানবিক সহায়তা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি মসলাসহ সাড়ে চৌদ্দ কেজি ওজনের প্যাকেট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পানির পাত্র বিতরণ করা হয়। অর্জুনা ইউনিয়নসহ অন্যান্য এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা সামগ্রীর চারশত প্যাকেট বিতরণ করা হয়েছে।

 

ও‌জি/প্রটা