মাভাবিপ্রবি সংবাদদাতা: চলমান কোটা আন্দোলনের কারণে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের হলত্যাগ এবং অনির্দিষ্টকালের বিশ্ববিদ্যালয়ে ক্লাশ কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এই সংক্রান্ত নির্দেশনার একটি নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে।
বুধবার (১৭ জুলাই) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেয়া হয়। মাভাবিপ্রবির অধীন সিরাজগঞ্জ সরকারি ভেটেনারী কলেজ তবে বেলার ১১টার পর কর্তৃপক্ষের জারি করা নির্দেশে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
চিঠিতে বলা হয়েছে, “জরুরী সিদ্ধান্তের আলোকে মাভাবিপ্রবি ও সিরাজগঞ্জ ভেটেনারি কলেজ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টির বিবেচনায় বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে দুপুর আড়াইটার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের জন্য নির্দেশ দেয়া হল।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে অনেক শিক্ষার্থী জিনিষপত্র নিয়ে হলত্যাগ করেছে। এদিকে কর্তৃপক্ষের এমন নির্দেশে তীব্র প্রতিবাদ জানিয়েছে কোটা বিরোধী সাধারন শিক্ষার্থীরা।
ওজি/প্রটা

