টাঙ্গাইলে কৌতুক অ‌ভি‌নেতা ভাদাইমার পরিচালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জন‌প্রিয় ভাদাইমার কৌতুক প‌রিচালক মোতালেব হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে তার মর‌দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

 

নিহত মোতালেব টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণপুর গ্রা‌মের আমজাদ হোসেনের ছেলে।

 

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মোতালেব কৌতুক ও অশ্লিল টিকটক করতেন। রাত সাড়ে ১১টার দিকে এক বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে ১০/১৫জন অস্ত্রধারী মোটরসাইকেলটির গতি রোধ করে। এ সময় মোতালেব দৌড়ে পাশের একটি কচু খেতে পড়ে গেলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়।

 

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

 

ওজি/প্রটা