ঘাটাইলে বিএনপির দুইপক্ষের অবস্থান কর্মসূচিতে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির দুপক্ষের অবস্থান কর্মসূচি পালণকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জনায় ঘাটাইলে দীর্ঘদিন ধরেই আজদ ও নাসির গ্রুপে বিভক্ত। সরকার পতনের পরও তারা আলাদা আলাদা কর্মসূচি পালণ করে আসছেন। এর ধারাবাহিকতায় আজও পৃথক স্থানে কর্মসূচি পালণ করে দুটি অংশই। কর্মসূচি শেষে নাসির গ্রুপ মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আজাদ গ্রুপ নাসির গ্রুপের মঞ্চের চেয়ার ভাঙচুর করে।

 

ওজি/প্রটা