নিজস্ব প্রতি‌বেদক: টাঙ্গাইলে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। দিন উপল‌ক্ষে নানা কর্মসূচির আয়োজন ক‌রে প্রশাসন

 

সোমবার (২ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপল‌ক্ষে র‌্যালী বের করা হয়। ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকাশক্তি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই র‌্যাল করা হয়। প‌রে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

প‌রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের টাঙ্গাইল গণপূর্ত সার্কেল ও বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনু‌ষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমান, মাহফিজুর রহমান, সহকারী প্রকৌশলী বাবু কুমার বিশ্বাস প্রমুখ।

 

ও‌জি