নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ভাসানী হলে অভিযান চালিয়ে চার মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।

 

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন শহরের ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে এক বছর ও তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

দণ্ডিতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার কালিপুর গ্রামের মৃত নগা কর্মকারের ছেলে  উদয় কর্মকার (৩৫)। এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, দেয়া হয়। এছাড়া বাকিরা হলেন, উপজেলার সদর উপজেলার বেড়াডোমা গ্রামের মৃত পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা (৪৬), একই উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. হোসেন মিয়া (২৯) এবং বেলটিয়াবাড়ী গ্রামের মো. আবু সাইদের ছেলে মো. ফজলু (৪২)। 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে থাকে বলে খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

 

তিনি জানান, অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশ সহযোগিতা করে।

 

ওজি