নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কাভার্ডভ্যান থেকে উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় গাড়ির চালককে জরিমানাসহ ১০ টন পলিথিন জব্দ করেছে। যার আননুমানিক মুল্য ১০ লাখ টাকা।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ ও তুহিন আলমসহ আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, সারাদেশ থেকে অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ ঘোষিত পলিথিন ট্রাকযোগে এনে তা জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে। পলিথিনের সবচেয়ে বাজার রয়েছে মধুপুর পৌরসভায়, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে ও টাঙ্গাইল শহরের পার্কের বাজারে। 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া বলেন, আমাদের কাছে তথ্য ছিলো একটি কাভার্ডভ্যানে করে প্রায় ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। পরে অভিযান চালিয়ে সেই গাড়িটি আটক করা হয়। এসময় গাড়িতে থাকা প্রায় ১০ টন পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়াও গাড়ির চালককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়। পরে তিনি টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

 

ওজি