কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে কালিহাতীতে এলাকায় মারামারি মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল আলীম উপজেলার সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (২২ ডিসেম্বর) গ্রেপ্তার আওয়ামীলীগ নেতাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সল্লা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কালিহাতী থানা পুলিশ।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, গত ১২ ডিসেম্বর গোহালিয়াবাড়ী এলাকায় দখলদারিত্ব নিয়ে দুইপক্ষের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় কালিহাতী থানায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বারেক নামের একজন ব্যক্তি। ওই মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, সল্লা বাজার থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মারামারি মামলায় সন্ধিগ্ধ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওজি/প্রটা

