নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত অশুভ শক্তির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএমএস সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছানোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু।
এসময় বক্তারা বলেন, দেশকে নিয়ে যারা (বিএনপি) ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ করছি। বিএনপিরা অগ্নিসন্ত্রাস করছে আমরা তা করতে দিব না তাদের বিরুদ্ধে মোকাবেলা করবো। শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলা আওয়ামী ও তার সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে রাজপথে সজাগ থাকবে।
ওজি
